1. alameu@gmail.com : News Desk : News Desk

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ প্রথম সভা

  • আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পোশাক খাতের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা আজ বুধবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে পূর্বনির্ধারিত বিকেল ৩টার পরিবর্তে সভাটি সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত শ্রমিকদের মজুরি বৃদ্ধির চলমান আন্দোলন এবং কিছু কারখানা বন্ধ হয়ে উৎপাদন ব্যাহত হওয়ার প্রেক্ষাপটেই নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া ত্বরান্বিত করতে এই জরুরি সভার আয়োজন করা হয়েছে।

এর আগে গত রোববার (১ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ছয় সদস্যের নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই দিনে এসংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপনও জারি করেছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

Share this news as a Photo Card

Share this news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
২০২৬ © জনদর্পণ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ প্রথম সভা

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.jondarpan.com