1. alameu@gmail.com : News Desk : News Desk

ক্যাম্পে নিজেকে গুলি করে শেষ করলেন এসআই

  • আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার পুলিশ ক্যাম্পে নিজের সার্ভিস পিস্তলের গুলিতে জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামের এক উপ-পরিদর্শক (এসআই) আত্মহত্যা করেছেন। আজ বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ক্যাম্পের নিজ কক্ষেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম সশস্ত্র উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামে এবং তাঁর বাবার নাম মৃত আলী আকবর তালুকদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজ কক্ষে দায়িত্ব পালনকালে এসআই জাহাঙ্গীর নিজের নামে ইস্যুকৃত সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি চালান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও সিআইডির বিভিন্ন টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম জানান, ওই পুলিশ সদস্য নিজের ইস্যুকৃত পিস্তল দিয়েই আত্মহত্যা করেছেন। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং স্বজনরা আসার পর বিস্তারিত জেনে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

Share this news as a Photo Card

Share this news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
২০২৬ © জনদর্পণ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ক্যাম্পে নিজেকে গুলি করে শেষ করলেন এসআই

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.jondarpan.com