1. alameu@gmail.com : News Desk : News Desk

বড়দিনের অনুদান বাবদ ৩ কোটি টাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ উদযাপনে ২ কোটি টাকা অনুদান চেয়েছিল খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। তবে আবেদনের পরিমাণ ছাড়িয়ে এক কোটি টাকা বাড়িয়ে মোট ৩ কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গতকাল সোমবার (২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এ-সংক্রান্ত সারসংক্ষেপে তিন কোটি টাকা অনুদান দেওয়ার বিষয়ে অনুমোদন দেন সরকারপ্রধান।

আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ উদযাপনে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো সারসংক্ষেপে জানানো হয়, শুভ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান দেওয়ার প্রস্তাব করা হয়েছিল।

সারসংক্ষেপে চলতি ২০২৬ সালে বড়দিন উপলক্ষে দুই কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলেও প্রধানমন্ত্রী সেটিতে পরিবর্তন এনে ৩ কোটি টাকা অনুদান দেওয়ার সদয় নির্দেশ দেন।

Share this news as a Photo Card

Share this news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
২০২৬ © জনদর্পণ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

বড়দিনের অনুদান বাবদ ৩ কোটি টাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী

03 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.jondarpan.com